ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ মুহূর্তে বাদ পড়লেন কণ্ঠশিল্পী বেবি নাজনিন


  • আপলোড সময় : সোমবার ২০ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৪৭ পিএম

অনলাইন রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ঘোষিত তালিকায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবি নাজনিনের নাম স্থান পায়নি।

মনোনয়ন তালিকা প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাংস্কৃতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

ঘোষিত তালিকায় যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মির্জা, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন এবং সুরাইয়া জেরিন।

এছাড়া তালিকায় আরও রয়েছেন—মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) রাতে বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে ত্যাগী, অভিজ্ঞ ও সংগঠনে সক্রিয় নারী নেত্রীদের সমন্বয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়। বিভিন্ন সাংগঠনিক বিভাগ থেকে প্রাপ্ত সুপারিশ ও কার্যক্রম বিবেচনায় নিয়ে মনোনয়ন নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সেখানে প্রার্থীরা বিগত দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরেন এবং দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তবে জনপ্রিয় সংগীতশিল্পী ও দীর্ঘদিনের বিএনপি-ঘনিষ্ঠ বেবি নাজনিনের নাম শেষ পর্যন্ত তালিকায় না থাকায় অনেকের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। দলীয় কার্যক্রমে সক্রিয় থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বিএনপি সূত্র বলছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় মাঠপর্যায়ে সক্রিয়তা, সংগঠনিক অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর