ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে বড় গ্যাস সংকট, সরবরাহে ঘাটতি


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৪৫ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। পুনঃগ্যাসিফাইড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহের একটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একটি এফএসআরইউ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে।

এই ঘাটতির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন অংশসহ নারায়ণগঞ্জ, গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ এবং ঢাকার দক্ষিণাঞ্চলসহ তিতাস গ্যাস অধিভুক্ত এলাকাগুলোতে স্বল্পচাপের গ্যাস সরবরাহ বিরাজ করবে। এতে বাসাবাড়ি, শিল্পকারখানা ও বাণিজ্যিক ব্যবহারকারীদের স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে এফএসআরইউটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। দ্রুত মেরামত ও পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঠিক কবে নাগাদ স্বাভাবিক সরবরাহ ফিরবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

গ্যাস সংকটের কারণে রাজধানীতে অনেক এলাকায় রান্নার কাজে ভোগান্তি দেখা দিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় গ্যাসের চাপ কম থাকায় গৃহস্থালির কাজে দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কিছু শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে বলে জানিয়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, আরএলএনজি সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরশীলতার কারণে এমন পরিস্থিতি মাঝেমধ্যে দেখা দেয়। একাধিক ইউনিট সচল থাকলে এ ধরনের ঘাটতি কিছুটা কমানো সম্ভব হতো।

এদিকে ভোক্তাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।



এ সম্পর্কিত আরো খবর