ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৩৪ পিএম

মামুন উজ্জ্বল, কিশোরগঞ্জ থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জ্বালানি সংকটের কারণে কৃষিপণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার ভেতরে কোনো পেট্রোল পাম্প না থাকায় যানবাহনগুলোকে প্রায় ২০ কিলোমিটার দূরের ময়মনসিংহ জেলার নান্দাইল কিংবা প্রায় ৩০ কিলোমিটার দূরের কিশোরগঞ্জ সদর থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। এতে পরিবহন খরচ ও সময় দুটোই বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষিপণ্য পরিবহনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জ্বালানি সংকট ও পরিবহন ঘাটতির কারণে আড়তগুলোতে কৃষিপণ্য স্তুপ হয়ে পড়ে আছে। বিশেষ করে মিষ্টি কুমড়াসহ বিভিন্ন মৌসুমি সবজি সময়মতো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে অনেক পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে জানান কৃষক ও আড়ৎদাররা।

ট্রাক চালক জাকিরুল ইসলাম বলেন, “তাড়াইল মাদ্রাসা মার্কেটের কাঁচামালের আড়ৎ থেকে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহনের জন্য যে পরিমাণ জ্বালানি দরকার, তা আমরা স্থানীয়ভাবে পাই না। বাধ্য হয়ে প্রায়ই দূরের পাম্পে যেতে হয়। সেখানে গিয়ে আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় কালোবাজার থেকেও অতিরিক্ত দামে জ্বালানি নিতে হচ্ছে। এতে খরচ বেড়ে যাচ্ছে এবং সময়মতো পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।”

তাড়াইল উপজেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বর্তমান জ্বালানি সংকটের কারণে নিয়মিত ট্রিপ কমে গেছে। ফলে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন এবং পরিবহন খাতে অস্থিরতা তৈরি হচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে পরিবহন খাতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

মাদরাসা মার্কেটের কাঁচামালের আড়ৎদার আবদুল আজিজ মিয়া বলেন, “জ্বালানি সংকটের কারণে আমাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। আগে যেখানে সহজে এবং কম খরচে পণ্য পরিবহন করা যেত, এখন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অনেক কৃষিপণ্য আড়তেই পড়ে আছে, বিশেষ করে মিষ্টি কুমড়ার মতো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পণ্যগুলো বড় ক্ষতির মুখে পড়ছে।”

তিনি আরও বলেন, পরিবহন সংকটের কারণে কৃষক ও ব্যবসায়ী উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সময়মতো পণ্য বাজারজাত করতে না পারায় ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না।

স্থানীয়রা মনে করছেন, তাড়াইল উপজেলায় স্থায়ীভাবে পেট্রোল পাম্প স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থা সহজ করা এবং পরিবহন খাতে নিয়মিত মনিটরিং বাড়ানো প্রয়োজন। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

এদিকে কৃষি ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা বলছেন, এ সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষকরা উৎপাদনে আগ্রহ হারাতে পারেন। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আকাশজমিন / আরআর 




এ সম্পর্কিত আরো খবর