ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩

সংবাদপত্র শিল্পের সংকট নিয়ে নোয়াব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৩০ পিএম

স্টাফ রিপোর্টার:

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা–সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন নোয়াব প্রতিনিধিরা। তারা জানান, দীর্ঘদিন ধরে সংবাদপত্র শিল্প নানা ধরনের আর্থিক ও কাঠামোগত চাপে রয়েছে, যা পুরো খাতকে প্রভাবিত করছে।

বৈঠক শেষে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। তিনি জানান, বৈঠকে এসব সমস্যা প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে শোনেন এবং বেশ কিছু দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তবে কিছু বিষয়ে বাস্তবায়নে সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম খাতকে টেকসই করতে হলে নীতিগত ও অর্থনৈতিক সহায়তা বাড়ানো জরুরি। বিশেষ করে বিজ্ঞাপন নীতি, কাগজের মূল্য, বিতরণ ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা–সংক্রান্ত বিষয়গুলো দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে।

বৈঠকে নিয়মিত সংলাপ চালুর বিষয়েও আলোচনা হয়। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন।

নোয়াব নেতারা আশা প্রকাশ করেন, নিয়মিত সংলাপের মাধ্যমে সংবাদপত্র শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা সম্ভব হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর