ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৩২ পিএম

স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানে আহত “জুলাই যোদ্ধা” মো: শাহিনের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন তারেক রহমান। রাজধানীর মোহাম্মদপুর থানার সামনে ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া শাহিন বর্তমানে উন্নত চিকিৎসার আওতায় রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মো: শাহিন গুরুতরভাবে আহত হন। পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর শ্যামলী মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ক্রাচে ভর করে উপস্থিত হন তিনি। এ সময় তার শারীরিক অবস্থা তারেক রহমানের নজরে আসে।

ঘটনার পরপরই তিনি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে শাহিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় শাহিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) জুলাই যোদ্ধা শাহিনের চিকিৎসার অগ্রগতি দেখতে হাসপাতালে যান ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে আহত ও উন্নত চিকিৎসার প্রয়োজন এমন জুলাই যোদ্ধাদের পাশে সবসময় সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও জানান, শাহিনের আগামীকাল সকালে অস্ত্রোপচার (অপারেশন) হওয়ার কথা রয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে শাহিনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহিনের চিকিৎসা প্রক্রিয়া নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসক দল তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম, সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজন, ডা. আলমগীর হোসেন জনি, ডা. আলাউদ্দিন, ডা. সায়েদ মাহবুব তমালসহ আরও অনেকে।

চিকিৎসকরা জানান, যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হলে শাহিন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর