ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ড্রেস দেবে সরকার


  • আপলোড সময় : বুধবার ২২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:১২ পিএম

প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশীয় পণ্যকে জনপ্রিয় করা এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। প্রথম মাসেই প্রায় এক লাখের বেশি শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শুরুতে সীমিত পরিসরে চালু হলেও ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য হলো দেশীয় উৎপাদিত পণ্যকে জনগণের কাছে সহজলভ্য করা এবং ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে আরও শক্তিশালী করা। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা প্রতিষ্ঠার পাশাপাশি ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে আনার একটি বাস্তবধর্মী প্রয়াস নেওয়া হচ্ছে।

তিনি জানান, একরকম পোশাক ও ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমবে এবং একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি হবে। সরকার চায়, দেশের প্রতিটি শিশু সমান সুযোগ পেয়ে বড় হোক এবং একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখুক।

এছাড়া, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধিও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। মাহদী আমিন বলেন, পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশ রক্ষার শিক্ষা ছড়িয়ে দিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, পাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সম্পদ। একসময় পাটশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে এর ব্যবহার অনেকটাই কমে গেছে। এই উদ্যোগের মাধ্যমে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশের ঐতিহ্য পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

সরকার আশা করছে, এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে তা আরও বিস্তৃত আকারে বাস্তবায়ন করা হবে এবং দেশের প্রতিটি শিক্ষার্থী এর সুফল ভোগ করবে।


এ সম্পর্কিত আরো খবর