ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

প্রেমে প্রত্যাখ্যান, নৃশংস হত্যায় শেষ হলো সহকর্মীর জীবন


  • আপলোড সময় : বুধবার ২২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

প্রেমের সম্পর্কের অবহেলার জেরে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। এক তরুণীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রেমে প্রত্যাখ্যান ও অবহেলার ক্ষোভে তিনি নিজের সহকর্মী ও প্রেমিককে পুড়িয়ে হত্যা করেছেন। ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনপুরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারী (২৭) এবং নিহত কিরণ একই টেলিকম সংস্থায় কর্মরত ছিলেন। গত প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সাম্প্রতিক সময়ে কিরণ দূরত্ব বজায় রাখতে শুরু করেন এবং বিয়ের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেন বলে অভিযোগ।

এরপর থেকেই ক্ষোভে ছিলেন প্রেরণা নামের ওই তরুণী। ঘটনার দিন তিনি কিরণকে নিজের বাসায় ডেকে নেন। সে সময় বাসায় আর কেউ উপস্থিত ছিল না। কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তার পর তিনি কিরণকে চোখ বেঁধে বসতে বলেন। এরপর হাত-পা বেঁধে ফেলার পর তার শরীরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভয়াবহ এ ঘটনার সময় তিনি পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করেন বলেও জানা গেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কিরণ তাকে উপেক্ষা করছিলেন এবং সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছিলেন—এই বিষয়টি মানতে না পেরেই তিনি চরম সিদ্ধান্ত নেন। ঘটনার পর অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেঙ্গালুরু পুলিশের উপ-কমিশনার ডি. এল. নাগেশ জানিয়েছেন, অভিযুক্ত নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, কিরণ তাকে গুরুত্ব দিচ্ছিলেন না—এই ব্যক্তিগত আক্রোশ থেকেই তিনি এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, তারা এমন ভয়াবহ ঘটনার কথা কল্পনাও করতে পারেননি। পুলিশ পুরো ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে এবং প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজ নিয়েও তদন্ত চলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর