ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৪৯ পিএম

দেশের চলমান পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই কমিটি দলমতের ঊর্ধ্বে উঠে কার্যকর সমাধান প্রস্তাব তৈরি করবে এবং তা বাস্তবায়নে সরকারকে সহায়তা করবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই প্রস্তাব উত্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংসদে সরকারি দলের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান জ্বালানি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার সময় এসেছে। তিনি বলেন, এই কমিটির মূল উদ্দেশ্য হবে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা এবং জাতীয় স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণে সহায়তা করা।

তিনি আরও জানান, গতকালের অধিবেশনে বিরোধীদলীয় নেতার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা যথার্থ। বিরোধী দলের পক্ষ থেকে যৌথভাবে কাজ করার যে প্রস্তাব এসেছে, সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এটি একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন—কমিটির সভাপতি হিসেবে জ্বালানি মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবি মাশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), মইনুল ইসলাম শান্ত (মানিকগঞ্জ-২) এবং মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর-৩)।

প্রধানমন্ত্রী বলেন, এখন বিরোধী দলের পক্ষ থেকে আরও পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করা হলে মোট ১০ সদস্যের এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবসম্মত হলে সরকার তা দ্রুত বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, দেশের জনগণের স্বার্থে আলোচনার সব পথ খোলা রাখা হয়েছে। সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্য এখন সময়ের দাবি।

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দ্রুতই পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করা হবে। তালিকা পাওয়ার পরই কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর