ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত আমির সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল


মির্জা ফখরুল

  • আপলোড সময় : শনিবার ২৫ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৪৮ পিএম

জামায়াতে আমির এবং তার দল কখনও সুস্থভাবে চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জানা গেছে, আসন্ন মহান মে দিবস সফল করার লক্ষ্যে এই যৌথসভার আয়োজন করা হয়। সভায় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন এবং কর্মসূচি সফল করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগকে তিনি প্রত্যাখ্যান করে বলেন, এসব বক্তব্যের মাধ্যমে দেশে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এ ধরনের মন্তব্যের মাধ্যমে একটি গোষ্ঠী দেশে বিভেদ তৈরি করতে চায় এবং ধোঁয়াশা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা এখন ভাবার সময় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না।”

ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তবে সরকার বিশ্বাস করে, শিক্ষার্থীরা এসব অপচেষ্টা থেকে দূরে থাকবে এবং ইতিবাচক রাজনীতির চর্চা করবে। তিনি শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপির মহাসচিব দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কোনো অপশক্তি যেন সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “এই ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। দেশের মানুষই তাদের প্রতিহত করবে।” তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন নিয়েই বিএনপি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারবে।

সভা শেষে নেতাকর্মীরা মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দলীয় সূত্র জানায়, শিগগিরই এসব কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর