ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি


  • আপলোড সময় : শনিবার ২৫ এপ্রিল, ২০২৬ সময় : ৫:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই বলে জানিয়েছেন তাঁর ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে এখনো তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহিদ হাসান তাঁর বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” বিষয়টি পরে তিনি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন।

এর আগে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ। শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

জানা যায়, গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনই University of South Florida-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পড়াশোনা করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ হওয়ার আগের দিন তাঁদের সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।

বৃষ্টির ভাই জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ভোরে তাদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য দেয়। তিনি বলেন, এখনো বৃষ্টির পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা যায়নি। তবে সন্দেহভাজন ব্যক্তি জিজ্ঞাসাবাদে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে পুলিশ জানিয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কিছু আলামত পাওয়া গেছে, যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিল আহমেদ লিমনের রুমমেট ছিলেন। তাঁকে তাঁর পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফ্লোরিডার হিলসবরো এলাকার আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে জানায়, তদন্তের অংশ হিসেবে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ চলছে। এদিকে দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক পরিণতিতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা দ্রুত ন্যায়বিচার এবং ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন। তারা আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করবে এবং দায়ীদের বিচারের আওতায় আনবে।


এ সম্পর্কিত আরো খবর