ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের জানাজা আজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ১১:৫২ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাদ জোহর বেলা ২টায় টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, লিমনের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে একই ঘটনায় নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ মহাসড়ক ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে ওই অংশ উদ্ধার করা হয়। তবে পুরো মরদেহ উদ্ধারের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন দূতাবাসের প্রেস মিনিস্টার।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টি একসঙ্গে নিখোঁজ হন। এরপর থেকেই তাদের খোঁজে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করে। তদন্তে অগ্রগতির অংশ হিসেবে লিমনের রুমমেট ২৪ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যার অভিযোগসহ একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীলভাবে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

লিমনের মরদেহ দেশে আনার পর ঢাকায় জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। বাংলাদেশি শিক্ষার্থী সমাজ এই ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর