ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

ঘাটাইলে অপহরণ করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ৫:৫৪ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অপহরণ ও ইজিবাইক ছিনতাইয়ের একটি ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এক ইজিবাইক চালক যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হন। এ সময় যাত্রীবেশে দুইজন ব্যক্তি তার ইজিবাইকে ওঠে। পরে ঝড়কা এলাকা অতিক্রম করে একটি নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারে করে আরও দুইজন যোগ দেয়। তখন মোট চারজন মিলে চালককে জোরপূর্বক অপহরণ করে।

অভিযুক্তরা ইজিবাইক চালককে মারধর করে তার ব্যবহৃত ইজিবাইক, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘোরানোর পর কালিহাতী থানা এলাকার একটি ব্রিজের কাছে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার পর ভিকটিম থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খানের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমের নেতৃত্ব দেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান।

তদন্ত কার্যক্রমে অংশ নেন তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিন, এএসআই সুমন কুমার সরকারসহ অন্যান্য পুলিশ সদস্যরা। তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

একপর্যায়ে জামালপুর জেলার সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকা থেকে লিটন আহমেদ (২৫) ও মেহেদী হাসান (২৪) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি অটো শো-রুমে অভিযান চালিয়ে ভিকটিমের ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে জব্দ করা হয়। এতে মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হওয়ায় তদন্তে অগ্রগতি এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে তথ্য গোপনের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর আগে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।

এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এলাকাবাসী ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর