ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

ডাঃ জাহিদ হোসেন এর মায়ের ইন্তেকালে ময়মনসিংহ মেডিকেল ছাত্রদলের বিবৃতি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ মে, ২০২৬ সময় : ৮:৪৬ পিএম

স্টাফ রিপোর্টার:

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন এর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল। গতকাল বুধবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মা জেবুন্নেছা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমার মৃত্যুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এক শোকবার্তায় গভীর সমবেদনা জানানো হয়। সংগঠনটির নেতারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, একজন মায়ের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এই শোক সহ্য করার শক্তি মহান আল্লাহ পরিবারকে দান করুন বলেও দোয়া করেন নেতারা।

শোক বিবৃতিতে স্বাক্ষর করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাব এবং সদস্য সচিব মেহেদী হাসান। তারা বলেন, এই কঠিন সময়ে তারা অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন ও তার পরিবারের পাশে রয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর