ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

ভারতের নতুন সেনাপ্রধান হলেন এন এস রাজা সুব্রামানি


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ১১:২৭ এএম

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে। তার বিদায়ের পরই লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানির নিয়োগ কার্যকর হবে। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এই পদে রয়েছেন।

এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি ভারতের উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্বে ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির সামরিক জীবনের সূচনা হয় ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে। তিনি পদাতিক রেজিমেন্ট ‘দ্য গারওয়াল রাইফেলস’-এ কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শীর্ষ পদেও দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

দীর্ঘ ও গৌরবময় সামরিক জীবনে তিনি চারটি গুরুত্বপূর্ণ পদক অর্জন করেছেন। এগুলো হলো—বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

তার নিয়োগকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষা মহলে নতুন নেতৃত্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী দিনে তিনি ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে কৌশলগত সিদ্ধান্ত ও আধুনিকায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর