ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

হিজবুল্লাহকে নিরস্ত্র করার চাপেই ভেস্তে যাচ্ছে লেবাননের যুদ্ধবিরতি


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ৭:০০ পিএম

লেবাননে চলমান ইসরায়েলি হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনা দেশটির জনগণের মধ্যে তেমন কোনো আস্থা তৈরি করতে পারেনি। বরং অনেকেই এটিকে আত্মসমর্পণের আলোচনা হিসেবে দেখছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বৈরুতভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক রানিয়া খালেক।

তিনি বলেন, লেবাননের জনগণের একটি বড় অংশ ওয়াশিংটনের এ আলোচনাকে প্রকৃত অর্থে শান্তি আলোচনা হিসেবে দেখছে না। তাদের কাছে এটি অনেকটাই আত্মসমর্পণের আলোচনার মতো মনে হচ্ছে।

রানিয়া খালেকের মতে, পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টি। অথচ লেবাননের সার্বভৌমত্ব রক্ষা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা ইসরায়েলি হামলা বন্ধের বিষয়গুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

তিনি আরও বলেন, বর্তমানে লেবাননের শিয়া সম্প্রদায় সবচেয়ে বেশি হামলা, বোমাবর্ষণ ও বাস্তুচ্যুত হওয়ার শিকার হচ্ছে। তবে এই জনগোষ্ঠীর প্রতিনিধিরা আলোচনায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না।

তার দাবি, এ কারণে সাধারণ মানুষের মধ্যে আলোচনাকে ঘিরে কোনো বাস্তব প্রত্যাশা তৈরি হয়নি। বরং অনেকেই এ প্রক্রিয়াকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। ফলে তীব্র চাপের মধ্যেও চলমান সংঘাত নিরসনের উদ্যোগ কার্যকর অগ্রগতি পাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক আলোচনা চললেও অন্যদিকে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে যুদ্ধবিরতির সম্ভাবনা বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। তবে একই সময়ে হরমুজ প্রণালিতে উভয় পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে।

ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিও পুরোপুরি থেমে নেই। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের নেতৃত্বকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, দ্রুত চুক্তিতে রাজি না হলে তেহরানকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং যুদ্ধবিরতি আলোচনার পরিবেশকে জটিল করে তুলতে পারে।


এ সম্পর্কিত আরো খবর