ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

প্রথম দিনেই বড় ঘোষণা বিজয়ের, বিনামূল্যে বিদ্যুৎসহ একাধিক সিদ্ধান্ত


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৩:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি শপথ গ্রহণের পর প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, মাদকবিরোধী কঠোর পদক্ষেপ এবং নারীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ।

রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শপথ গ্রহণের পর বিজয় তার প্রথম ভাষণ শুরু করেন তামিল ভাষার একটি পরিচিত বাক্য দিয়ে—‘এন নেনজিল কুদিয়িরুকুম’, যার অর্থ ‘যিনি আমার হৃদয়ে বাস করেন’। তিনি জানান, এটি তার আবেগ ও জনগণের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন।

প্রথম সরকারি নির্দেশনায় বিজয় ঘোষণা করেন, রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালু করা হবে। তিনি বলেন, এই পদক্ষেপগুলো সমাজে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

বিজয় থালাপতি জানান, তার সরকার শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক খাতে অগ্রাধিকার দেবে। একই সঙ্গে কৃষক ও মৎস্যজীবীদের কল্যাণে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।

নিজের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গে বিজয় বলেন, তিনি কোনো রাজপরিবার থেকে আসেননি। একজন সহকারী পরিচালকের সন্তান হিসেবে কঠোর পরিশ্রম ও সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি দাবি করেন, জীবনে বহুবার অপমান ও কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন।

তিনি আরও বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি চ্যালেঞ্জিং। প্রায় ১০ লাখ কোটি রুপি ঋণের ভার নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। তবুও তিনি আশ্বাস দেন, জনগণের অর্থ অপচয় করা হবে না এবং দুর্নীতি সহ্য করা হবে না।

বিজয় থালাপতি তার বক্তব্যে একটি নতুন যুগের সূচনা করার প্রতিশ্রুতি দেন, যেখানে থাকবে বাস্তবমুখী, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীন চক্রবর্তী, বাম নেতা মা বেবি এবং জোটসঙ্গীদের ধন্যবাদ জানান। তার এই ঘোষণাগুলো ইতোমধ্যে তামিলনাড়ু রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর