ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

প্রায় এক দশক পর চীনে ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক আজ


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৮:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক
প্রায় এক দশক পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে পৌঁছেছেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির মাঝে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যান। ওয়াশিংটন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রায় এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির নেতাদের বহুল প্রতীক্ষিত এই বৈঠকে ইরান সংকট, বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু বিশেষভাবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে সফরটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।

তবে এবার সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ বেশি দেখা যাচ্ছে ব্যবসায়িক চুক্তির দিকে। আলাস্কা থেকে শেষ মুহূর্তে এয়ার ফোর্স ওয়ানে ওঠেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। পাশাপাশি সফরে যুক্ত হয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কও।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতা তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্রের রপ্তানি নীতি অনুযায়ী এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক চিপ চীনের জন্য নিষিদ্ধ রয়েছে। ওয়াশিংটন বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

সফরের মাঝপথে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে চীন আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন, যাতে জেনসেন হুয়াং ও ইলন মাস্কের মতো প্রযুক্তি নেতারা তাদের উদ্ভাবনী কাজ আরও বিস্তৃতভাবে করতে পারেন।

নিজের প্রথম মেয়াদের পর ২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে এসে ট্রাম্পকে চীনা কর্তৃপক্ষ জমকালো অভ্যর্থনা জানায়। সফরসূচি অনুযায়ী, বেইজিংয়ে তার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় তারা রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। শুক্রবার দুই নেতার চা-চক্র ও মধ্যাহ্নভোজের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন।

হোয়াইট হাউস ত্যাগের আগে ট্রাম্প জানান, ইরান ইস্যুতে শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রধান তেল ক্রেতা হিসেবে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তবে মতভেদ থাকলেও ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ইস্যুতে চীনের কাছ থেকে বড় ধরনের সহযোগিতার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। তার মতে, শি জিনপিংয়ের অবস্থান এ বিষয়ে তুলনামূলকভাবে ইতিবাচক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ট্রাম্পের এই সফরকে স্বাগত জানায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও মতপার্থক্য নিরসনে কাজ করতে প্রস্তুত।

সূত্র: এপি

Tags :


এ সম্পর্কিত আরো খবর