ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিংড়ায় মোবাইল কোর্টের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা


  • আপলোড সময় : সোমবার ১৮ মে, ২০২৬ সময় : ৬:৩৯ পিএম

সিংড়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুইটি মিষ্টির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে সিংড়া পৌর শহরের থানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ‘শিপ্রা মিষ্টান্ন ভান্ডার’-কে আইনের ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ‘চলনবিল মিষ্টান্ন ভান্ডার’-কে ৪৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারে অনিয়ম রোধে নিয়মিত তদারকি বাড়ানো হবে বলেও জানান তারা।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে অনিয়ম কমবে এবং সাধারণ ভোক্তারা নিরাপদ খাদ্যপণ্য কিনতে পারবেন।



এ সম্পর্কিত আরো খবর