ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কুমিল্লায় সড়ক-মহাসড়কে গরুর বাজারের বিরুদ্ধে স্মারকলিপি


  • আপলোড সময় : বুধবার ২০ মে, ২০২৬ সময় : ৪:৪১ পিএম

কুমিল্লার বিভিন্ন সড়ক ও মহাসড়কে গরুর বাজার বসানোর প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব জনাব নাসির উদ্দিন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “হাট ও বাজার (স্থাপনা ও ব্যবস্থাপনা) নীতিমালা ২০২৩”-এর ১৫(৩-খ) ধারা অনুযায়ী সড়ক বা মহাসড়কের উপর কিংবা সংলগ্ন স্থানে যানবাহন ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কোনো অস্থায়ী হাট বা বাজার বসানো আইনত নিষিদ্ধ। কিন্তু কুমিল্লার বিভিন্ন এলাকায় নিয়ম অমান্য করে সড়ক ও মহাসড়কের ওপর গরুর বাজার বসানো হচ্ছে।

এতে প্রতিদিনই তীব্র যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে এসব অস্থায়ী পশুর হাটে মানুষের চাপ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, মহাসড়ক ও ব্যস্ত সড়কের ওপর গরুর বাজার বসানোর কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে অ্যাম্বুলেন্স, জরুরি সেবা এবং সাধারণ যাত্রীদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা অনতিবিলম্বে সড়কে স্থাপিত এসব গরুর বাজার অপসারণ করে খোলা মাঠ বা নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি জানান। একইসঙ্গে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, আইন ও নীতিমালা উপেক্ষা করে সড়কের ওপর বাজার বসানো অব্যাহত থাকলে জনদুর্ভোগ আরও বাড়বে। তাই প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

এদিকে সচেতন মহল আশা প্রকাশ করেছে, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং জনস্বার্থে কার্যকর উদ্যোগ নেবে।


এ সম্পর্কিত আরো খবর