ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬


  • আপলোড সময় : শুক্রবার ২২ মে, ২০২৬ সময় : ৬:০১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রনি মিয়া (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত তারাবো বাজার ও আশপাশের এলাকায় এ সংঘর্ষ চলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারাবো উত্তরপাড়া এলাকার শ্রাবণ ও রুবেল গ্রুপের সঙ্গে দক্ষিণপাড়া এলাকার নাজমুল ও নবী ভান্ডারীর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মূলত এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে। এছাড়া ১৩ থেকে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রনি মিয়া (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নবী ভান্ডারীর পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেন। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ সময় সংঘর্ষে জড়িতরা এলাকায় বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা তারাবো বাজারের আব্দুর রফিক, মাহমুদ হোসেন ও আব্দুর রাজ্জাকের ফলের দোকান এবং সেলিমের রেস্টুরেন্টসহ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এছাড়া অন্তত তিনটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত পৌনে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা ৩৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর