ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রপ্তানি কার্গো নিরাপত্তায় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৪:২৫ পিএম

বাংলাদেশের বিমানবন্দরসমূহে রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় অগ্রগতি অর্জিত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যগামী কার্গোর জন্য ‘এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ’ (EDD) পদ্ধতি পুনর্বহাল হয়েছে। একইসঙ্গে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় ‘এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম’ (EDS) চালু করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গোর ক্ষেত্রে নিরাপত্তা যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় রপ্তানি কার্যক্রমে আস্থা বৃদ্ধি পাবে এবং বিলম্বের ঝুঁকি কমবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৭ সালে ৩য় দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (EU) এভিয়েশন সিকিউরিটি ভ্যালিডেটেড রেগুলেটেড এজেন্ট (RA3) স্বীকৃতি অর্জন করা হয়। এর আওতায় EDS, X-ray, ETD এবং EDD—এই চারটি পদ্ধতি ব্যবহৃত হতো। তবে ২০২১ সালে যুক্তরাজ্যের ‘ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট’ (DfT) সরাসরি যুক্তরাজ্যগামী কার্গোর ক্ষেত্রে EDD পদ্ধতি স্থগিত করে। সম্প্রতি বেবিচকের কূটনৈতিক ও কারিগরি সফল সমন্বয়ে এই অনুমোদন পুনর্বহাল করা হয়েছে। এর ফলে বিমানবন্দরে এখন সবকটি স্ক্রিনিং পদ্ধতির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হলো, যা নতুন এয়ারলাইনসগুলোর সরাসরি কার্গো পরিবহণে সক্ষমতা বাড়াবে।

অন্যদিকে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২০২১ সালে RA3 স্বীকৃতি অর্জনের পর থেকে ইউরোপ ও যুক্তরাজ্যে সরাসরি কার্গো কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৫ সালের এপ্রিল থেকে এখানে নিয়মিত কার্গো অপারেশন শুরু হয়। ইতিমধ্যে EDS, X-ray এবং ETD পদ্ধতিতে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হলেও দ্বিতীয় EDS চালু হওয়ায় বিমানবন্দরটির সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেল। এতে সিলেট থেকে বৃহৎ পরিসরে সরাসরি রপ্তানি কার্গো পরিচালনার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর