ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান হাতিয়ার


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৮:৪০ পিএম

ডেঙ্গু প্রতিরোধে নড়াইলে সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে নড়াইল জেলা হাসপাতাল চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদসহ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

অতিথিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনাসহ আশেপাশে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি যাতে পানি জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান হাতিয়ার। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন।


এ সম্পর্কিত আরো খবর