ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

যুক্তরাজ্যে ছুরিকাঘাতের ঘটনায় তীব্র বিক্ষোভ: আগুনে পুড়ল একাধিক বাড়ি ও যানবাহন


  • আপলোড সময় : বুধবার ১০ জুন, ২০২৬ সময় : ৮:৫৩ এএম

যুক্তরাজ্যে ছুরিকাঘাতের একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। উত্তর আয়ারল্যান্ডে সংঘটিত এই হামলার ঘটনায় ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠনের পর সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে একাধিক বাড়ি ও যানবাহন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) রাতে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। সেখানে মুখোশধারী একদল বিক্ষোভকারী রাস্তায় নেমে তাণ্ডব চালায়। তারা বেশ কয়েকটি বসতবাড়ি, একটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার এবং রাস্তায় দেওয়া ব্যারিকেডে অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। শুধু বেলফাস্টই নয়, এর পাশ্ববর্তী নিউটাউনঅ্যাবি এবং কিলকিল এলাকাতেও বেশ কিছু গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

এই ভয়াবহ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল। এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মুখোশধারীরা সাধারণ পরিবারগুলোকে জোরপূর্বক তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করছে, যা সম্পূর্ণ নিরেট সন্ত্রাসী আচরণ ছাড়া আর কিছুই নয়।’ তিনি এই ধরনের বর্ণবাদ, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বর্বরোচিত সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

সহিংসতার সূত্রপাত হয় গত সোমবার (৮ জুন) রাতে। উত্তর বেলফাস্টে এক ব্যক্তির ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে আক্রান্ত ব্যক্তি চোখ, পিঠ ও মুখে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। হামলাকারী অভিবাসী নাগরিক হওয়ায় বিষয়টি মুহূর্তের মধ্যে জাতিগত ও অভিবাসনবিরোধী উত্তেজনায় রূপ নেয়।

বেলফাস্টের এই সহিংস ঘটনা কেবল উত্তর আয়ারল্যান্ডেই সীমাবদ্ধ থাকেনি। এর রেশ ধরে ব্যাংগর, গ্লাসগো এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও ছোট আকারের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লন্ডনে ডাউনিং স্ট্রিটের কাছাকাছি এলাকায় বেশ কিছু কট্টর ডানপন্থী বিক্ষোভকারী জড়ো হয়ে পুলিশের মুখোমুখি অবস্থান নেন। এ সময় তারা উগ্র অভিবাসনবিরোধী স্লোগান দিতে থাকেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়।

এদিকে যুক্তরাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উত্তর আয়ারল্যান্ডের ছুরিকাঘাত ও পরবর্তী সহিংস কর্মকাণ্ডের ঘটনাটিকে অত্যন্ত ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন তিনি। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং বর্ণবাদী সহিংসতা রুখতে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর যুক্তরাজ্যজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর