ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১০ জুন, ২০২৬ সময় : ৭:৩৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে বৃষ্টির পানিতে ডুবে তানবির নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ার পার্শ্ববর্তী মরা পদ্মা নদী সংলগ্ন একটি গর্ত থেকে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু তানবির উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজউদ্দিন মৃধা পাড়ার মোঃ ফারুক মোল্লার ছেলে। নানার বাড়িতে বেড়াতে এসে চোখের পলকে শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা সুমী খাতুন গত কয়েকদিন আগে সৈদাল পাড়ায় তাঁর বাবা অর্থাৎ শিশুর নানা মধু মোল্লার বাড়িতে সন্তান তানবিরকে নিয়ে বেড়াতে এসেছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর মা সুমী খাতুন আহাজারি করতে করতে বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে তানবির তাঁকে পানি আনার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। ওই সময় তিনি ব্যস্ত থাকায় বিষয়টি তেমন একটা গুরুত্ব দিয়ে বুঝে উঠতে পারেননি। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও শিশুটি ঘরে ফিরে না আসলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মিলে বাড়ির চারপাশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

কোথাও তার সন্ধান না পেয়ে একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশে মরা পদ্মা নদীর পাড়ে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, নদীর পাড়ে বৃষ্টির পানি জমে তৈরি হওয়া একটি ছোট্ট গর্তে তানবির উপুড় হয়ে পড়ে আছে। স্থানীয় বাসিন্দা মনজু মোল্লা জানান, নদীর পাড়ের গর্ত থেকে অচেতন অবস্থায় শিশু তানবিরকে দ্রুত উদ্ধার করে প্রতিবেশীরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই ঘোষণায় হাসপাতালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করে অসাবধানতাবশত জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর