ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কুমিল্লায় ১৯ কেজি গাঁজাসহ নারী আটক


  • আপলোড সময় : রবিবার ১৪ জুন, ২০২৬ সময় : ৩:৫৬ পিএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপির গেইট সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় অবস্থানরত মোসাঃ বেগমকে ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মোসাঃ বেগমের স্বামী মৃত খালেক মিয়া। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষ্মীপুর ডাকঘরের অন্তর্গত বাডবাড়ি গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, জব্দকৃত ১৯ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর