ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৮:১৪ পিএম


 নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার একটি গ্রামে ১১ বছরের এক শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সিদ্দিক মোল্যা (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। বৃদ্ধ সিদ্দিক মোল্যা একই গ্রামের মৃত আবু বক্কর মোল্যার ছেলে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার একটি গ্রামে গত রোববার (১৪ জুন) সকালে ভুক্তভোগী শিশু তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে পাটখেতের পাশে তাল আনতে যায়। এসময় পাটখেতে আগে থেকেই কাজ করছিলেন অভিযুক্ত সিদ্দিক মোল্যা। এরপর অভিযুক্ত সিদ্দিক ভুক্তভোগী শিশুটির হাত ধরে টেনে পাটখেতে নিয়ে যায় এবং সাথে থাকা তার ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর সিদ্দিক মোল্যা ভুক্তভোগী শিশুটিকে পাট খেতের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। অতঃপর শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইন আদালতের সহায়তা নিলে মিথ্যা মামলায় জেল খাটানোর হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর