ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ফারিহা হত্যা মামলায় হৃদয়ের জামিন আবারও নামঞ্জুর


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ সময় : ৬:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যু নিয়ে দায়ের হওয়া হত্যা ও আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি মেহেদী হাসান হৃদয়ের জামিন আবেদন পুনরায় খারিজ করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) কুমিল্লার জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক মো. সামছুল আলম উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা আসামির জামিনের বিরোধিতা করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন মঞ্জুরের পক্ষে বক্তব্য দিলেও আদালত সেই আবেদন গ্রহণ করেননি।

এর আগে গত ১০ মে মেহেদী হাসান হৃদয় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে মামলার তদন্তের স্বার্থে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরও আগে একই মামলায় তার করা জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ মে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে জান্নাতুন নাঈম ফারিহার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর যৌতুকের দাবিকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ও নির্যাতনের শিকার হন তিনি। ওই ঘটনার পর হত্যা এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।

আলোচিত এ মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর