ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৪:২৪ পিএম

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং আইনটি পুরোপুরি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আইনজীবী মহসীন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দাখিল করেন। আবেদনটিতে আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটি মূলত যে বিশেষ উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল, তা ইতোমধ্যে পূরণ হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিক উপায়ে হেনস্তা বা রাজনৈতিক উদ্দেশ্যে এর অপব্যবহার ও অপপ্রয়োগ প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। এই যুক্তি দেখিয়ে আইনটি পুরোপুরি রহিত বা বাতিল করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে রিটে দাবি করা হয়েছে, এই আইনের বেশ কিছু ধারা ও বিধান বাংলাদেশের বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। তাই আইনটিকে কেন সংবিধান পরিপন্থি, অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর