ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দে ইবতেদায়ী মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৬:১৩ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী রাজু হাসানের উদ্যোগে দক্ষিণ দৌলতদিয়া মদিনাতুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১ টায় দক্ষিণ দৌলতদিয়া মদিনাতুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাবলু মৃধা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুল হক বেপারী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।


এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সার ও বীজ ডিলার এসোসিয়েশন (বিএডিসি) সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, দক্ষিণ দৌলতদিয়া মদিনাতুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আরিফা আক্তার সেতু, গোয়ালন্দ বাজারের পুস্তক ব্যবসায়ী রফিক লাইব্রেরির প্রোপাইটর মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টিটু শেখ, মাছেম শেখ, তরুণ সমাজসেবক মজনু মৃধা, জনি সরদার প্রমুখ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীরা। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

যুক্তরাজ্য প্রবাসী রাজু হাসান মুঠোফোনে বলেন, খেলাধুলা পড়ালেখার একটা অংশ। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতেই আমার এমন উদ্যোগ। তিনি আরও বলেন, নেশা থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর ও মন সতেজ থাকে। আমি আমার ক্ষুদ্র চেষ্টা থেকে সবসময়ই ভালো কাজের অংশীদার হতে চাই। সবশেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।



এ সম্পর্কিত আরো খবর