ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সাতক্ষীরায় ক্লাইমেট ফোরামের জেলা কমিটি গঠন সম্পন্ন


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৬:৫৩ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের (ক্যাফ) জেলা কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি উত্থাপন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের পানসি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা পর্ষদ গঠন ও অর্ধবার্ষিক সমন্বয় সভা। সভায় স্থানীয় পরিবেশ, জলবায়ু সংকট এবং উপকূলীয় এলাকার নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা বিপাশা অধিকারী।

তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততার বিস্তার এবং সুপেয় পানির সংকট উপকূলবাসীর জীবন, জীবিকা, স্বাস্থ্য ও অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

সভায় আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, আইনজীবী এস এম বিপ্লব, নাট্যকর্মী ও শিক্ষক মাহফুজা লিপি, শিক্ষক নয়ন ভট্টাচার্য্য, লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ, আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. ইসমাইল হোসেন লিংকন, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, সহ-সভাপতি মিনতি সরকার, শ্যামনগর উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন, নাগরিক নেতা ও গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলী নুর খান বাবুল, তরুণ জলবায়ু কর্মী হৃদয় মন্ডল, নৃত্যশিল্পী তনয়া মেধা সায়নী, যুব জলবায়ু কর্মী সুদীপা বসু, সঙ্গীতশিল্পী মিতু মন্ডল ও নিপমালা সাহা।

সভা থেকে সভাপতির বক্তব্যে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন উপকূল উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সুন্দরবন সংরক্ষণ, জেলে সম্প্রদায়ের সুরক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতসহ ১৮ দফা দাবি তুলে ধরেন।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে আহ্বায়ক এবং এস এম বিপ্লবকে সদস্য সচিব করে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকট মোকাবিলা ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করবে বলে সভায় জানানো হয়।


এ সম্পর্কিত আরো খবর