ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সাতক্ষীরায় পিআইবির তিনদিনের সাংবাদিক প্রশিক্ষণ শুরু


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৬:৫৭ পিএম

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক সাংবাদিকতার সঙ্গে মানিয়ে নিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান এবং প্রশিক্ষক মোহাম্মদ তাওসিফ আকবরসহ অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। এ অবস্থায় সাংবাদিকতার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। এখন মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তারা আরও বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হলে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে দক্ষতা বাড়াতে হবে। ভুল তথ্য প্রতিরোধ এবং দ্রুত তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রশিক্ষণ আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন কৌশল, ডিজিটাল কনটেন্ট তৈরি, তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, বর্তমান যুগে সাংবাদিকতা দ্রুত পরিবর্তনশীল একটি ক্ষেত্র। তাই নতুন প্রযুক্তি, বিশেষ করে এআই ও মাল্টিমিডিয়া টুলস সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা আরও দক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনে ভূমিকা রাখতে পারবেন।


এ সম্পর্কিত আরো খবর