ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

সকল রোগের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার চিন্তা চলছে: সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ সময় : ৮:০৩ পিএম

স্টাফ রিপোর্টার:

হৃদরোগের পাশাপাশি অন্যান্য সকল রোগের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার চিন্তা চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) চিকিৎসাধীন ‘জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদান প্রদান’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘জন্মগত হৃদরোগীদের মাঝে অনুদানের যে কর্মসূচি চলছে সেটি আরও বেগবান হবে বলে আশা করছি। শুধু হৃদরোগ নয় অন্যান্য রোগের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার চিন্তা চলছে।’

মন্ত্রী বলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে জাতির জন্য প্রশিক্ষিত চিকিৎসক যোগান দেওয়া। এখান থেকে গিয়ে অনেকে বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন। যদিও সেই প্রতিষ্ঠানগুলো এখনও মানদণ্ড হওয়ার পর্যায়ে যায়নি, কিন্তু তারা চেষ্টা করছে। তবে মনে রাখতে তাদের মূল উৎস হচ্ছে এনআইসিভিডি।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলোর ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। অনেক সময় দেখা যায় সংবাদের শিরোনাম হয় টাকার অভাবে কাজ হচ্ছে না। অথচ আমরা টাকা দিলেও ফোন করে জানানো হয়, আমরা খরচ করতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে এখন আর টাকা হাতে আসে না, চেক আসে। যার কারণে খরচও করতে পারে না যেখানে-সেখানে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘দলমত নির্বিশেষে আমাদের সবার মধ্যে যে সম্প্রতির, সৌহার্দের একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে এ রকমই পরিবেশ যেন সারাদেশে বিরাজ করে সেই কামনা করছি। চিকিৎসার অভাবে এ দেশের কেউ যেন মারা না যায় সরকার সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে যে ভালো কাজগুলো হচ্ছে এই কাজগুলো যেন চলমান থাকে সেই ইচ্ছা পোষণ করছি।’

অনুষ্ঠানে মোট ৪৫ জনকে জন্মগত হৃদরোগীকে এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এর আগে আরও ২০০ জনকে একই কর্মসূচির চেক বিতরণ করা হয়।

এনআইসিভিডি’র পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির সমাজসেবা কার্যালয়ের রোগীকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডা. একরামুল  রেজা টিপু ও ডা. ফারহানা আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআইসিভিডি’র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. ওয়াসীম, হাসপাতালে সমাজসেবা বিভাগের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন সমাজসেবা কর্মকর্তা নাসরিন খান।

বক্তব্য রাখেন শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডা. মো. জাহিদুল ইসলাম, শিশু হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. আতাউল হক, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা. এ এফ খবির উদ্দিন আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু, অধ্যাপক ডাঃ বজলুল গনি, এন আই সিভিডি ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ আবু হেনা মোস্তফা, সমাজকল্যাণ মন্ত্রীর এ পি এস ডাঃ জাবেদ হোসেন, ডাঃ রাকিবুল হাসান রাকিব, অধ্যাপক ডাঃ রেহান উদ্দিন, অধ্যাপক ডাঃ আইনুল হক, ডাঃ মেজবাহ উদ্দিন, ডাঃ সরোয়ার আহমেদ, ডাঃ মিজানসহ হাসপাতালের নার্স কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর