ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা সফর সফল করতে মতবিনিময় সভা


  • আপলোড সময় : রবিবার ২৮ জুন, ২০২৬ সময় : ৮:১৮ পিএম

মোঃ বাকি অনীক ,কুমিল্লা প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা আগমনকে সাফল্যমণ্ডিত করতে জেলার নাট্য, সাংস্কৃতিক, নৃত্য ও আবৃত্তি সংগঠনের প্রতিনিধি, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সংস্কৃতিজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল সাড়ে ১১টা) নগরীর মুন্সেফ বাড়ি এলাকার মনির টাওয়ারে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

সভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন, শিল্প-সাহিত্যচর্চার প্রসার এবং কুমিল্লার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করতে সরকারের উদ্যোগকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মন্ত্রীর সফরকে অর্থবহ ও ফলপ্রসূ করে তুলতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী গোলাম ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের চট্টগ্রাম-সিলেট বিভাগের রিজিওনাল ডিরেক্টর মোছা. নাহিদ সুলতানা, কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মো. শহীদুল হক স্বপন, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লার জমিন সম্পাদক শাহজাদা এমরান, অধ্যক্ষ তাপস বকসী, সাংবাদিক দিলীপ মজুমদার, অ্যাডভোকেট মানিক চন্দ্র ভৌমিক, অচিন্ত্য দাশ টিটু, অ্যাডভোকেট নাজনীন আক্তার কাজল এবং কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী আশিকুর রহমান শিশিরসহ অন্যান্য বিশিষ্ট্যজনেরা।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি বেলায়েত হোসেন কনক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইশতিয়াক হোসেন পল্লব এবং মো. মুজাহিদ চৌধুরী।

এছাড়াও জেলার বিভিন্ন নাট্য, সাংস্কৃতিক, নৃত্য ও আবৃত্তি সংগঠনের প্রতিনিধি, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিজনেরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রীর কুমিল্লা সফরকে সফল ও ফলপ্রসূ করতে বিভিন্ন কর্মপরিকল্পনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন ও বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


এ সম্পর্কিত আরো খবর