বৃক্ষরোপণ কর্মসূচিতে কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দীন, সাবেক কাউন্সিলর কোহিনূর আক্তার কাকলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোখলেছুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের নিজ নিজ উদ্যোগে নিয়মিত গাছ লাগানোর এবং সেগুলো পরিচর্যার আহ্বান জানান।