ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

প্রথমবারের মতো সাতক্ষীরায় পালিত হলো ‘পল্লী উন্নয়ন দিবস


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৫:৩৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো সারাদেশের সঙ্গে সাতক্ষীরায় পালিত হয়েছে ‘পল্লী উন্নয়ন দিবস’। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পল্লী উন্নয়নবিষয়ক ভিডিও প্রদর্শনী, কিশোরী সংঘের সদস্যদের মাঝে উৎসাহ অনুদানের চেক বিতরণ, ফলজ গাছের চারা বিতরণ এবং স্থানীয় উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনূল ইসলাম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান, পল্লী উন্নয়নে সফল ব্যক্তিত্ব স্বপন কুমার শীল এবং বিভিন্ন পর্যায়ের সুফলভোগী উদ্যোক্তারা।

আলোচনা সভা শেষে আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বল্লী মজিবর রহমান বিদ্যালয়ের কিশোরী সংঘের সদস্যদের মাঝে উৎসাহ অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া সুফলভোগীদের মধ্যে ২০০টি ফলজ গাছের চারা এবং স্থানীয় উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের বিকল্প নেই।


এ সম্পর্কিত আরো খবর