ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

শুক্রবারে পাড়ায় পাড়ায় গণ-অভিযানের ডাক

সাতক্ষীরায় মাদক কারবারিদের ৩ দিনের আল্টিমেটাম


  • আপলোড সময় : মঙ্গলবার ০৭ জুলাই, ২০২৬ সময় : ৭:১৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা পৌরসভাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত ও নিরাপদ করার সুদৃঢ় প্রত্যয়ে ৫ নম্বর ওয়ার্ডে এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সচেতন এলাকাবাসী। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী চালতেতলা বাজারে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনাকীর্ণ এই কর্মসূচি থেকে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের এলাকা ছেড়ে চলে যেতে আগামী শুক্রবার পর্যন্ত মাত্র তিন দিনের এক চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় জুমার নামাজের পর স্থানীয় সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ব্যাপক মাদকবিরোধী গণ-অভিযান চালানো হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাদকবিরোধী এই গণ-আন্দোলনের মূল উদ্যোক্তা ও সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, মাদক শুধু একজন সুনির্দিষ্ট ব্যক্তিকে নয়, বরং একটি পুরো পরিবার এবং সামগ্রিক সমাজব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদক নির্মূলে যেকোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে প্রতিটি পাড়া-মহল্লায় চলবে।

মাদক কারবারিদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, "আগামী শুক্রবারের মধ্যে মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিরা যদি এই এলাকা ছেড়ে না যায়, তবে পবিত্র জুমার নামাজের পর ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি মসজিদ থেকে সচেতন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একযোগে পাড়ায় পাড়ায় মাদকবিরোধী গণ-অভিযান পরিচালনা করা হবে।"

মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য সাধারণ বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ ও উদীয়মান তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপের নাম। এর বিস্তার ও সরবরাহ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি এলাকার সচেতন নাগরিকদেরও মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তাঁরা মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে সম্পূর্ণ একঘরে করতে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানান।

উক্ত মাদকবিরোধী কর্মসূচিতে একাত্মতা ও সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান (মাস্টার) ও ইসমাইল হোসেন, যুবসমাজের বলিষ্ঠ প্রতিনিধি মো. গোলাম কবির ও শরিফুল ইসলামসহ ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে এই সামাজিক আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে এলাকাকে দ্রুত মাদকমুক্ত করতে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।


এ সম্পর্কিত আরো খবর