ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৭:০১ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবির পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর।

শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা, বন্যা পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে তাদের উদ্বেগ ও অসন্তোষ তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইব্রাহিম খলিল, হাফিজুর রহমানসহ কয়েকজন শিক্ষার্থী। বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও অতিবর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের সব অঞ্চলে একযোগে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা প্রয়োজন ছিল বলে তারা মনে করেন।

তাদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অধিকাংশ জেলায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। কেউ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছেন, আবার কেউ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার অভিযোগ তুলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশের একাংশে পরীক্ষা স্থগিত রেখে অন্য অঞ্চলে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্যের সৃষ্টি করেছে। তারা দাবি করেন, শিক্ষা ব্যবস্থাপনায় এমন সিদ্ধান্ত ভবিষ্যতে যেন আর না আসে, সে জন্য প্রয়োজন বাস্তবসম্মত ও সমন্বিত নীতিমালা।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা, সমান সুযোগ এবং দুর্যোগকালীন পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।


এ সম্পর্কিত আরো খবর