ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের তীব্র নিন্দা


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৭:১১ পিএম

খুলনায় পেশাগত দায়িত্বপালনকারী চারজন মাঠপর্যায়ের সংবাদকর্মীকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। একই সাথে এই সশস্ত্র হামলার ঘটনায় জড়িত দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এবং গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

হামলার শিকার সাংবাদিকরা হলেন—এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ এবং দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীর।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে একটি চা দোকানে অবস্থান করছিলেন ওই চার সংবাদকর্মী। এ সময় মোটরসাইকেলে চড়ে আসা একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে সরাসরি লক্ষ্যভেদী গুলি ছোঁড়ে। এই ধরনের কাপুরুষোচিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার ওপর এক চরম আঘাত। নেতৃবৃন্দ আরও বলেন, এই বর্বরোচিত হামলা মূলত সত্যের কণ্ঠরোধ করা এবং গণমাধ্যমকে স্তব্ধ করে দেওয়ার এক পরিকল্পিত অপচেষ্টা মাত্র।

বিবৃতি প্রদানকারী সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ হলেন—সংগঠনের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, কার্যনির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন, কার্যনির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ, সদস্য শামীম পারভেজ, মোশারফ হোসেন, শেখ তানজির আহমেদ, আসাদুজ্জামান সরদার, কৃষ্ণ ব্যানার্জি, রাহাত রাজা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, নাজমুস সাহাদাৎ জাকির, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র এবং মৃত্যুঞ্জয় রায় অপূর্ব ও আলী মুক্তাদা হৃদয় প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর