ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল দিল্লি, সরকারের অহমিকা নিয়ে উঠছে প্রশ্ন


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ১২:২১ পিএম

চিকিৎসা প্রবেশিকা পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে পুলিশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদের দিকে এগোতে থাকা হাজার হাজার তরুণের ওপর রাষ্ট্রশক্তির কঠোর প্রয়োগ এবং অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে স্থানান্তরের ঘটনায় মোদি সরকারের অবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ অধিবেশন শুরুর ভাষণে আন্দোলনকারী তরুণদের ক্ষোভের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বিরোধী নেতাদের কটাক্ষ করেন। সরকারের এই উদাসীনতাকে ক্ষমতাসীনদের দম্ভ ও অহমিকা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এর আগে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার গণদাবি ও কেলেঙ্কারির মুখে একাধিক মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছিল, যা তাদের রাজনীতিতে দুর্বল করে দিয়েছিল বলে বিজেপি মনে করে। ফলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ মানেই নিজেদের দুর্বলতা স্বীকার—এই যুক্তিতে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও পরিবারের ক্ষোভের মুখেও কোনো নতি স্বীকার করছে না বর্তমান কেন্দ্রীয় প্রশাসন।

তবে শিক্ষার্থী ও ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) এই হঠাৎ গণজমায়েত দিল্লিকে কিছুটা হলেও বিচলিত করেছে। বিষয়টি এখন কেবল প্রশ্নফাঁস বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সরকারের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তরুণদের একটি নৈতিক প্রতিরোধে রূপ নিয়েছে। বিতর্কিত শিক্ষানীতি, বাধ্যতামূলক সংস্কৃতের প্রভাব বৃদ্ধি, খানাপিনায় বিধিনিষেধ এবং একের পর এক ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের ফলে সৃষ্ট অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটছে রাস্তায়। তরুণ প্রজন্মের অভিযোগ—সরকার সব বিষয়ে আলোচনা এড়িয়ে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চেতনার পরিপন্থী।


এ সম্পর্কিত আরো খবর