ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৪:৩৬ পিএম

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি রবিউল শিকদার ওরফে রবি (৩৫)-এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ ওঠে একই গ্রামের বাসিন্দা রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে।

নিহত শিশুর স্বজনদের অভিযোগ, রবিউলের ঘরের ভেতরে শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। তাদের দাবি, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার ও স্বজনরা।

ঘটনার পর সোমবার রাতে নিহত শিশুর বাবা নড়াইল সদর থানায় মামলা করেন। পরে মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত রবিউল শিকদার রবিকে স্থানীয় লোকজন আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এরপর মামলার তদন্তের অগ্রগতি ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ রিমান্ড আবেদন করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিউল শিকদার রবিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মামলার তদন্ত এবং অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর