ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

হোসেন্দী খালের পানি নিষ্কাশন ও নাব্যতা রক্ষায় জেলা প্রশাসকের পরিদর্শন


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৪:৪২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ ও নাব্যতা পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় খালের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) সকালে গজারিয়ার হোসেন্দী এলাকায় গিয়ে জেলা প্রশাসক খালটির বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি খালের পানি প্রবাহ, নাব্যতা, বর্তমান অবস্থা এবং বর্ষাকালে স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে হোসেন্দী খালের পানি নিষ্কাশন ব্যবস্থা, নাব্যতা রক্ষা, প্রয়োজনীয় সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, খাল, নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই স্থানীয় জনগণের স্বার্থে পানি নিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ পানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা খালের বর্তমান অবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে পানি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন খাল, নদী ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে।

এ ছাড়া জনদুর্ভোগ কমানো, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ খাল ও জলাধারগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমও অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর