ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কিশোরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৭:৩৯ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ভিন্নাটি এলাকায় বিসিআইসি বাফার সার গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মানিক মিয়া (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি গ্রামের বাসিন্দা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঢাকা মেট্রো-ল-৬৯-৪০৪৮ নম্বরের একটি কালো রঙের মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন মানিক মিয়া। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কার পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

কটিয়াদী হাইওয়ে থানার কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




এ সম্পর্কিত আরো খবর