ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার: ব্যবস্থার অনুরোধ জানিয়ে ইসিতে চিঠি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৬:৩৯ পিএম

অনলাইন রিপোর্টার

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগতি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চিঠিটির বিষয়টি জামায়াতে ইসলামীর মিডিয়া উইং থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত উক্ত চিঠিটি প্রধান নির্বাচন কমিশনে (ইসি) সরাসরি প্রেরণ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু অভিযোগ ও খবর প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে দলীয়ভাবে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর প্রত্যক্ষ প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের অবগতি এবং এই বিষয়ে সংবিধান ও আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ইসিতে দাখিল করা হলো।

প্রসঙ্গত, গত ২২ জুলাই মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।



এ সম্পর্কিত আরো খবর