ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নড়াইলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৭:৪১ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরকিকুল ইসলাম অভিযোগ করেছেন যে, তাঁকে ও তাঁর পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, স্থানীয় পতিত আওয়ামী লীগ নেতাদের ইন্ধনে ও ষড়যন্ত্রেই এসব মামলা করা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে লোহাগড়া উপজেলার ঈশানগাতি গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তরকিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই কাশিপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জনপ্রিয়তা এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি বিশেষ মহল অপতৎপরতায় মেতে উঠেছে। স্থানীয় কয়েকজন সুবিধাবাদী ব্যক্তি ও পতিত স্বৈরাচারী সরকারের দোসররা আড়াল থেকে ষড়যন্ত্র চালিয়ে বিভিন্ন মনগড়া ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করাচ্ছে।

তরকিকুল ইসলাম আরও অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান, প্রতিবেশী মলিন মল্লিক এবং সুপ্রীতি শিউলি বেগমকে সামনে রেখে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি সম্পূর্ণ ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কোনো বাস্তব ভিত্তি নেই এবং কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই এগুলো করা হয়েছে বলে তিনি দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দায়ের করা সবকটি মামলাতেই তাঁরা বর্তমানে আদালত থেকে জামিনে রয়েছেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই ধারাবাহিকভাবে সাজানো মামলা দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জোরালো দাবি জানান। একই সঙ্গে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার এবং এর পেছনে জড়িত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এসব অভিযোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ঘটনাটিকে গভীর রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। তাঁরাও অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজমুল আলী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান, বিএনপি নেতা মো. কোবাদ হোসেন খাঁন এবং ভুক্তভোগী আসাদুজ্জামান (কসমত)-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


এ সম্পর্কিত আরো খবর