ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৮:২৫ পিএম

সদ্য সমাপ্ত জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে ২৮৬ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৮৩ পয়সা হিসেবে)।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নতুন অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম মাস জুলাইয়ে মোট প্রবাসী আয় এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৫) দেশে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ফলে বছরের ব্যবধানে জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এর আগে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে প্রবাসী আয় এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার।

উল্লেখ্য, বিগত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে বৈধ চ্যানেলে সর্বমোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছে। তার আগের অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে রেমিট্যান্স আগমন বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলে হুন্ডি প্রতিরোধে গৃহীত একাধিক পদক্ষেপ, প্রবাসী আয়ের ওপর নগদ প্রদেয় প্রণোদনা, ব্যাংকগুলোর আধুনিক ও সহজলভ্য সেবা প্রদানের সুবিধা এবং বৈধ পথে টাকা পাঠানোর সচেতনতা বৃদ্ধি পাওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিক প্রবৃদ্ধির ধারায় রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর