ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প


  • আপলোড সময় : সোমবার ০৩ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৭ পিএম

ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এ আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পরেই এ তথ্য সামনে এলো। সোমবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার প্রেসিডেন্সিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "তারা আমাদের হামলার প্রস্তুতি দেখতে পেয়েছিল, ফলে হামলার সম্ভাব্য তীব্রতা সম্পর্কে তাদের ধারণা ছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা শুরু করছি, যা সোমবার বিকেল থেকেই শুরু হতে পারে।"

এর আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, সম্ভাব্য চুক্তির 'পরিধি' নিয়ে প্রাথমিক সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো হামলা আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

তবে ওয়াশিংটন আলোচনার কথা বললেও তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন করার নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, "পরিস্থিতি কোন দিকে যায় তা আমরা পর্যবেক্ষণ করব। আমরা সবসময়ই প্রস্তুত... আমি মানুষ হত্যা করতে চাই না।"

ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে হামলা পরিচালনা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, "আমরা অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। তবে তারা অনুরোধ করেছে কারণ তারা মনে করছে একটি চুক্তি সম্ভব। হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তি হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।"

অন্যদিকে ট্রাম্পের এই দাবি প্রকাশ্যে অস্বীকার করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। তেহরান সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ করেনি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে 'নতুন মিথ্যা' বলে অভিহিত করেছে তারা। ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

তবে ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালি’ ব্যবহার সংক্রান্ত বিষয়ে ওমানের মধ্যস্থতায় একটি চুক্তির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের সুনির্দিষ্ট স্থান বা সম্ভাব্য অংশগ্রহণকারীদের বিষয়ে ওয়াশিংটন এখনো বিস্তারিত কিছু স্পষ্ট করেনি।


এ সম্পর্কিত আরো খবর