ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তোপের মুখে প্রস্তাব বাতিল, ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে আমিরাত


  • আপলোড সময় : সোমবার ০৩ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪০ পিএম

বিতর্কিত নানা সিদ্ধান্তের জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান কিছুটা নড়বড়ে হলেও তাঁর পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফুটবল টুর্নামেন্টগুলোর মালিকানা বা বাণিজ্যিক স্বত্ব বেসরকারিকরণের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কারণে সম্প্রতি তীব্র সমালোচনার মুখোমুখি হন ইনফান্তিনো। এমনকি উয়েফাসহ ইউরোপীয় ফুটবলের শক্তিশালী গোষ্ঠীগুলো তাঁকে দায়িত্ব থেকে সরাতে তৎপর হয়ে ওঠে। তবে চরম এই সংকটের মুখে উপসাগরীয় দেশটির সমর্থন ফিফা প্রধানের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো।

সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএইএফএ) ফিফা সভাপতি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ আস্থা ও সমর্থনের কথা প্রকাশ্যে ঘোষণা করেছে। বিভিন্ন জাতীয় ফুটবল সংস্থার স্বার্থ রক্ষা ও ফুটবলের উন্নয়নে গৃহীত প্রতিটি উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

ফিফা টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের অংশবিশেষ বিক্রি করার আলোচিত প্রস্তাবটি বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মুখে পড়ে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এমনকি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেয় ফিফা।

প্রস্তাবটি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বাধীন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তারা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবটি প্রত্যাহার করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন উল্লেখ করে, এই বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসা আন্তর্জাতিক ফুটবল পরিবারের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করবে এবং বিশ্ব ফুটবলের ঐক্য বজায় রাখতে সাহায্য করবে। একই সঙ্গে ভবিষ্যতে ফুটবলের উন্নয়ন, ভক্ত এবং বিশ্ব ফুটবল সম্প্রদায়ের সুরক্ষায় যেকোনো প্রস্তাব আরও বিচক্ষণতা ও সতর্কতার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানানো হয়।

শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ান জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ফুটবল পরিবারকে সুসংগঠিত রাখা এবং খেলাটির বৈশ্বিক প্রসারে ভূমিকা রাখে—এমন সব পদক্ষেপের প্রতি তাঁদের সংস্থা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে। পরিশেষে, ফিফার শীর্ষ অভিভাবক হিসেবে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আবারও পূর্ণ আস্থা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।


এ সম্পর্কিত আরো খবর