ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ


  • আপলোড সময় : সোমবার ০৩ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত দুটি অগ্নিনির্বাপক উড়োজাহাজের মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) দেশটির পসাথা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজগুলোর ক্রু সদস্যদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিম অঞ্চলের শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এলাকাটিতে লাগামহীন দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ সহায়তার সময় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রাধীন এ দুটি উড়োজাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়।

একই দিনে দেশটির অত্যন্ত জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়ায় নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপত্তা রক্ষার্থে স্থানীয় অধিবাসীদের দ্রুত সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রেকর্ড পরিমাণ তাপদাহ এবং দীর্ঘ অনাবৃষ্টির কারণে চলতি গ্রীষ্মে পুরো ইউরোপজুড়ে দাবানলের ধ্বংসলীলা চলছে। আবহাওয়াবিদ ও পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, অনিয়ন্ত্রিত জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপজুড়ে চরম বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে ফ্রান্স ও স্পেনেও একই ধরনের বিধ্বংসী দাবানল দেখা গেছে। ওই দুই দেশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গ্রিসে উল্টো নতুন একাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে।

গ্রিস ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, এথেন্সের পশ্চিমে অ্যাটিকা অঞ্চলের পসাথা এলাকায় দাবানল নেভানোর অভিযান চলাকালে দুটি উড়োজাহাজ হঠাৎ একে অপরের মুখোমুখি চলে আসে এবং সংঘর্ষ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, অত্যন্ত কম উচ্চতায় উড্ডয়নকালে একটি উড়োজাহাজের ডানার সাথে অপর উড়োজাহাজের নিচের অংশের সংঘাত হয়। সঙ্গে সঙ্গে একটি উড়োজাহাজে আগুন ধরে যায় এবং সেটি মাটিতে বিধ্বস্ত হয়। তবে ভিডিওটির সত্যতা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

গ্রিসের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনাকবলিত একটি উড়োজাহাজের ক্রু সদস্যদের সন্ধান পাওয়া গেছে এবং তারা সুরক্ষিত আছেন। জরুরি প্রাথমিক চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া দ্বিতীয় উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করে সেখানে আটকে পড়া অন্য ক্রু সদস্যদের বের করে আনতে জোর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর