ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় দরপতন


  • আপলোড সময় : সোমবার ০৩ আগস্ট, ২০২৬ সময় : ৭:০২ পিএম

ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় নির্ধারিত সামরিক হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করার ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের দরপতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে একদিনেই তেলের দাম ব্যারেলে ৪ ডলারেরও বেশি হ্রাস পেয়েছে।

রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক তেলের বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ৪ দশমিক ০৮ মার্কিন ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এর ফলে ব্রেন্ট ক্রুডের মূল্য নেমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৮৫ ডলারে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে।

এর আগে মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার কারণে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। গত মাসে যুক্তরাষ্ট্র ইরানে পুনরায় সামরিক অভিযান বা হামলা চালু করার পর এবং ওমান উপকূলে বেশ কিছু তেলের জাহাজে তেহরানের বাহিনী হামলা চালানোর কারণে আন্তর্জাতিক বাজারে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম এক লাফে ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত এবং কূটনীতির পথে হাঁটার ইংগিত তেলের বৈশ্বিক বাজারকে কিছুটা শান্ত করেছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা কিছুটা কমে আসায় তেলের সরবরাহে বড় বিঘ্ন ঘটার ঝুঁকি হ্রাস পেয়েছে, যার ফলে জ্বালানি তেলের মূল্যে এই ইতিবাচক নিম্নমুখী প্রভাব দেখা দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর