ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

উচ্চ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি

উচ্চ আদালতের সুস্পষ্ট স্থগিতা‌দেশ ও আইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৈতৃক সম্প‌ত্তি দখ‌লের অ‌পচেষ্টা এবং বিভ্রান্তিকর অপপ্রচা‌রের অভিযোগে প্রতিপক্ষ আলমগীর হো‌সেন ও শ‌রিফুল ইসলা‌মের বিরুদ্ধে এক সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এ অভিযোগ তোলেন সুলতানপুর গ্রামের মৃত ফজলুর কাদেরের স্ত্রী রওশন আরা রুবি


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবহাটা উপজেলার বালিথা ও বিল শিমুলবাড়িয়া মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় তাঁদের এসএ ও বিএস খতিয়ানভুক্ত মোট ৮ দশমিক ৩৩ একর পৈতৃক সম্পত্তি রয়েছে। ২০০২ সালে তাঁর স্বামীর অকাল মৃত্যুর পর অসহায়ত্বের সুযোগ নিয়ে চাচাশ্বশুর আবুল কাশেমের উত্তরাধিকারী—ভূমিদস্যু হিসেবে পরিচিত শরিফুল ইসলাম ও মামলাবাজ আলমগীর হোসেন জোরপূর্বক ওই সম্পত্তি জবরদখল করে নেন। পরবর্তীতে দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক আইনি লড়াই শেষে ২০১৮ সালে তাঁরা নিজস্ব সম্পত্তিতে পুনরায় পুনরায় প্রবেশ করে আইনিভাবে জমি উদ্ধার করেন এবং বর্তমানে তা বৈধভাবে ভোগদখল করছেন। এরপর প্রতিপক্ষ একাধিক মামলা দায়ের করলেও পর্যায়ক্রমে আইনি লড়াই উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। রওশন আরা রুবি দাবি করেন, বিজ্ঞ উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে এবং আদেশ মেনে নিম্ন আদালতও মামলার সব কার্যক্রম স্থগিত রেখেছেন


তিনি আরও অভিযোগ করেন, আইনি প্রক্রিয়ায় সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ চক্রটি বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দাখিল করছে এবং প্রভাব বিস্তারে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। গত ৩ আগস্ট প্রতিপক্ষ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন তিনি


লিখিত বক্তব্যে রওশন আরা রুবি আরও প্রকাশ করেন, প্রতিপক্ষের একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকিসহ বিভিন্ন ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এদের মধ্যে তাদের অন্যতম সহযোগী মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বিজ্ঞ চার্জশিট দাখিল হয়েছে (মামলা নং- ৭, তারিখ: ৬ নভেম্বর ২০২৫), যার পরবর্তী ধার্য তারিখ আগামী ১২ আগস্ট ২০২৬। এ ছাড়া দেবহাটা থানায় শরিফুলদের সহযোগী আলমগীর ও রনিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হত্যার হুমকির সুনির্দিষ্ট মামলা রয়েছে (মামলা নং-১৬/২৫), যার ধার্য তারিখ আগামী ২ সেপ্টেম্বর ২০২৬। আইনি এসব তথ্য ও নিজেদের অপরাধ গোপন রেখে দলীয় পরিচয় ব্যবহার করে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান


এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রতিপক্ষের অন্যায় দখল চেষ্টা প্রতিরোধে ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত ও জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন রওশন আরা রুবি


এ সম্পর্কিত আরো খবর